নারায়ণগঞ্জ সিটিতে আইভীর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ। তিনি বলেছেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকার বিজয় যেমন বিকল্প নেই, তেমনি সেলিনা হায়াৎ আইভীর কোনো বিকল্প নেই।’ গতকাল শনিবার বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় আইভীর নৌকার পক্ষে গণসংযোগ শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
×
