বনানীতে জিএম কাদের

কাউকে ক্ষমতায় নিতে জাতীয় পার্টির রাজনীতি নয়

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১১:১৬ পিএম

কাউকে ক্ষমতায় নিতে বা ক্ষমতাচ্যুত করতে জাতীয় পার্টির রাজনীতি নয় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘জাতীয় পার্টি দেশের মানুষকে মুক্তি দিতেই রাজনীতি করছে। আমরা কারও আস্থা অর্জন বা কারও বিরাগভাজন হতে রাজনীতি করি না। দেশ ও মানুষের স্বার্থে জাতীয় পার্টি কাকে সমর্থন দেবে তাও পরে বিবেচনা করা হবে। জাতীয় পার্টি স্বতন্ত্র আদর্শ নিয়ে রাজনীতির মাঠে আছে।’

গতকাল রবিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে এক মতবিনিয়ম সভায় এসব কথা বলেন তিনি।  জিএম কাদের বলেন, ‘দেশের মানুষ পরিবর্তন চায়। দেশের মানুষ আওয়ামী লীগের পরিবর্তে বিএনপিকে চায় না। দেশের মানুষ দুটি দলের বিকল্প হিসেবে জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত