উত্তর আমেরিকায় ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণে চুক্তি

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১১:৫৪ পিএম

বিশ্বব্যাপী বাজার সম্প্রসারণে এবার উত্তর আমেরিকায় কার্যক্রম শুরু করেছে ওয়ালটন। এ জন্য আমেরিকা ও কানাডাভিত্তিক গৃহস্থালি পণ্য প্রতিষ্ঠান ড্যানবি অ্যাপ্লায়েন্সের সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

আমেরিকার লাস ভেগাসে সম্প্রতি অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিকস শো ‘সিইএস-২০২২’-এ ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল অংশ নেয়। এসময় ওয়ালটন এবং ড্যানবির মধ্যে পারস্পরিক সমঝোতা চুক্তি হয়। চুক্তি স্বাক্ষর করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম ও ড্যানবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার এন্ড্রু রেমন্ড।

গত শুক্রবার ভার্চুয়ালি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম মুর্শেদ, ওয়ালটনের ডিএমডি এমদাদুল হক সরকার, হোম অ্যাপ্লায়েন্সের সিবিও আল-ইমরান প্রমুখ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত