সংবাদ সম্মেলনে সিআইডি

জামালপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে মা-মেয়েকে হত্যা

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০২:০৮ এএম

জামালপুরের মেলান্দহের গোবিন্দপুর এলাকার মোছা. আকলিমা আক্তার ওরফে স্বপ্নাকে (৩২) ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে তাকে ও তার মা মোছা. জয়ফুল বেগমকে (৫০) কুপিয়ে হত্যা করে অটোরিকশাচালক আনোয়ার হোসেন। গত শনিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে আনোয়ারকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রবিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

গত ১ জানুয়ারি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার গোবিন্দপুরে একটি বাড়ির আলাদা ঘর থেকে স্বপ্না ও তার মা জয়ফুলের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত