এবাদতের টানা দশ ‘০’

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৩:০৩ পিএম

ক্রাইস্টচার্চ টেস্টে মাত্র ১২৬ রানে শেষ হয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এই ইনিংসে শেষ উইকেট হিসেবে ব্যাট হাতে দুই বল খেলে কোনো রান করতে পারেননি এবাদত হোসেন।

বাংলাদেশ অলআউট হওয়ার পর অপরাজিত থেকে প্যাভিলিয়নে ফেরেন এই পেসার। টেস্ট ইতিহাসে টানা এতবার শূন্য রানে থেমে থাকেনি আর কোনো ব্যাটারের ইনিংস।

এবাদত শেষ রান পেয়েছিলেন ২৬ মাস আগে। সেদিন কলকাতায় ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে এক রান নেন তিনি। ওই টেস্টের দ্বিতীয় ইনিংস থেকে শূন্যের শুরু এবাদতের।

এরপর টানা দশ ইনিংস শূন্যতে আটকে থাকলেন তিনি। তার মধ্যে সাতবার আউট হননি। আর ১২ টেস্ট ও ১৭ ইনিংসে ০.৫০ গড়ে এবাদতের রান মাত্র ৪। সর্বোচ্চ করেছেন ২ রান।

অবশ্য তার কাজ বল হাতে। ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসেও তিনি নেন ২ ‍উইকেট। দলের ব্যাটারদের ব্যর্থতায় ব্যাট হাতে নামতে হয় এবাদতকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত