চাকরি

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১১:৫৯ পিএম

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন

পদ ও যোগ্যতা : সিনিয়র ইঞ্জিনিয়ার (নিউক্লিয়ার) ২ জন। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী অথবা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমফিলসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা অথবা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমএস বা এমইসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ বছরের কাজের অভিজ্ঞতা। শিক্ষাজীবনের তিনটিতে প্রথম বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকতে হবে। ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ৩২ বছর। মূখ্য প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু ভবন, ই-১২/এ, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা; এই ঠিকানায় ডাক বা কুরিয়ার বা হাতে হাতে আবেদন জমা দেওয়া যাবে ২২ জানুয়ারি ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু ভবন, ই-১২/এ, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা। ওয়েবসাইট : www.baec.gov.bd)।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৩ ডিসেম্বর, পৃষ্ঠা ৬

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়

পদ ও যোগ্যতা : গণিত বিভাগে সহকারী অধ্যাপক/প্রভাষক ৩ জন। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা অথবা বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। গণিত বিভাগে প্রভাষক ১ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ^বিদ্যালয়ের এই (http://www.cu.ac.bd) ওয়েবসাইট এবং রেজিস্ট্রারের দপ্তরে। আবেদন ২৩ জানুয়ারি ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়, চট্টগ্রাম।

সূত্র : সমকাল, ৩ জানুয়ারি, পৃষ্ঠা ১২

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, ঢাকা

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : সর্টার ৪০ জন। এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস। বেতনক্রম : ৮৫০০-২০৫৭০ টাকা। ১২ জানুয়ারি ২০২২ তারিখে ন্যূনতম বয়স ১৮ এবং ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। (http://cga.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৭ জানুয়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে www.cga.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, হিসাব ভবন, সেগুনবাগিচা, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৮ ডিসেম্বর, পৃষ্ঠা ৬

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত