পিএসজির আবার ড্র

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১২:১৯ এএম

ফ্রেঞ্চ লিগে আবারও হোঁচট খেয়েছে পিএসজি। আগের রাউন্ডে লরিয়েন্তের সঙ্গে ড্র করা প্যারিসিয়ানরা রবিবার লিওঁর সঙ্গে ১-১ গোলে খেলা শেষ করে। এ নিয়ে শেষ পাঁচ রাউন্ডের চারটিতেই পয়েন্ট হারাল মরিসিও পচেত্তিনোর দল। মেসি করোনামুক্ত হলেও এ ম্যাচে তাকে খেলাননি কোচ। লিওঁর মাঠে লুকাস পাকুয়েতার গোলে পিএসজি পিছিয়ে পড়েছিল খেলার ৭ মিনিটেই। ৪২ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল লিওঁর ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকায় পেয়ে যান কিলিয়ান এমবাপে। তার শট পোস্টে লাগে। ৫৯ মিনিটে লিওঁর মুসা দেম্বেলের শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান পিএসজি গোলকিপার কেইলর নাভাস। ৬৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন জার্মান মিডফিল্ডার থিলো কেহেরের। ৭৬ মিনিটে ডি-বক্সে ডান দিকে ফাঁকায় বল পেয়ে কেহেরের নিচু শট নেন। তা ঠেকাতে যাওয়া লিওঁ গোলকিপারের পায়ে লেগেই বল চলে যায় জালে। পয়েন্ট হারালেও লিগ টেবিলের শীর্ষস্থান মজবুতই থাকছে পিএসজির (২০ ম্যাচে ৪৭ পয়েন্ট)। ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নিস। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত