৭ গোলের থ্রিলার

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১২:২০ এএম

সিরি আ’তে রবিবার এসি মিলান নিজেদের ম্যাচ জিতে শীর্ষে উঠেছিল কিছু সময়ের জন্য। পরে ইন্তার মিলান ২-১ গোলে লাৎসিওকে হারিয়ে ফের শীর্ষে ওঠে। একই দিনে রোমার সঙ্গে পিছিয়ে পড়েও সাত গোলের থ্রিলার জিতেছে জুভেন্তাস ৪-৩ গোলে। নিজেদের মাঠে রোমা ম্যাচের ১১ মিনিটে টামি আব্রাহামের গোলে এগিয়ে যায়। ১৮ মিনিটে সেটি শোধ দেন পাওলো দিবালা। পরে ৪৮ ও ৫৩ মিনিটে দুই গোলের লিড বাড়ে রোমার। তবে ৮ মিনিটের মধ্যে (৭০-৭৭) তিন গোল দিয়ে ম্যাচ জিতে নেয় তুরিনের বুড়িরা। লোকাতেল্লি, কুলুসেভস্কির পর জয়সূচক গোল করেন মাতেও ডি সিলিও।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত