গোল্ডেন গ্লোব জিতলেন যারা

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০১:১৯ এএম

প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হয়ে গেল বিনোদন জগতের অন্যতম সেরা অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘গোল্ডেন গ্লোব’। বাংলাদেশ সময় গত সোমবার ভোররাত ৪টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসে গোল্ডেন গ্লোবের ৭৯তম আসর। কভিডের নতুন ধরন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে অনুষ্ঠানে ছিল না কোনো দর্শক বা মনোনয়নপ্রাপ্ত শিল্পী। কেবল নির্বাচিত সদস্যদের উপস্থিতিতে অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। এ বছর অনুষ্ঠানস্থলে বিছানো হয়নি লালগালিচা, আমন্ত্রণ জানানো হয়নি কোনো গণমাধ্যমকেও।

এক নজরে বিজয়ীর তালিকা

টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল/কমেডি) : ‘হ্যাকস’। চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি) : ‘ওয়েস্ট সাইড স্টোরি’। অভিনেতা, টেলিভিশন সিরিজ (ড্রামা) : জেরেমি স্ট্রং, ‘সাকসেশন’। পার্শ্বচরিত্রের অভিনয়শিল্পী (চলচ্চিত্র) : আরিয়ানা ডিবোস, ‘ওয়েস্ট সাইড স্টোরি’। অভিনেত্রী (টেলিছবি/মিনি সিরিজ) : কেট উইন্সলেট, ‘মেয়ার অব ইস্টটাউন’। অভিনেতা (টেলিছবি/মিনি সিরিজ) : মিশেল কেটন, ‘ডপসিক’। অভিনেতা, চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি) : অ্যান্ড্র্রু গারফিল্ড, ‘টিক, টিক...বুম!’। টেলিভিশন সিরিজ (ড্রামা) : ‘সাকসেশন’। অভিনেত্রী, চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি) : র‌্যাচেল জেগলার, ‘ওয়েস্ট সাইড স্টোরি’। অভিনেত্রী, টেলিভিশন সিরিজ (ড্রামা) : মিশেলা জ্যায় রড্রিগেজ, ‘পোজ’। অভিনেত্রী, (চলচ্চিত্র) : নিকোল কিডম্যান, ‘বিয়িং দ্য রিকার্ডোস’। চলচ্চিত্র : ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। পরিচালক : জেন ক্যাম্পিয়ন, ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। পার্শ্বচরিত্রের অভিনেতা (চলচ্চিত্র) : কোডি স্মিথ-ম্যাকফি, ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। চিত্রনাট্য (চলচ্চিত্র) : কেনেথ ব্রানাঘ, ‘বেলফ্যাস্ট’। অভিনেতা, চলচ্চিত্র (ড্রামা) : উইল স্মিথ, ‘কিং রিচার্ড’। আবহ সংগীত : ‘ডিউন’, হ্যান্স জিমার। অভিনেতা, টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল/কমেডি) : জেসন সিডিকেস, ‘টেড ল্যাসো’। পার্শ্বচরিত্রের অভিনেত্রী, ধারাবাহিক (মিনি সিরিজ/টেলিছবি) : সারাহ স্নুক, ‘সাকসেশন’। পার্শ্বচরিত্রের অভিনেতা, ধারাবাহিক (মিনি সিরিজ/টেলিছবি) : ও ইয়ং-সু, ‘স্কুইড গেম’। অভিনেত্রী, টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল/কমেডি) : জিন স্মার্ট, ‘হ্যাকস’। মিনি সিরিজ/টেলিছবি : ‘দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড’। বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র : ‘ড্রাইভ মাই কার’। অ্যানিমেশন চলচ্চিত্র : ‘এনক্যান্টো’। গান : নো টাইম টু ডাই’ ছবির ‘নো টাইম টু ডাই’, বিলি এইলিশ ও ফিনিয়েস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত