টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করছি : তাকসিম

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০১:৩২ এএম

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান বলেছেন, আমরা ঢাকা শহরের মানুষের জন্য পানি ব্যবস্থার শতভাগ নিশ্চয়তা দিতে পারব সে অবস্থায় পৌঁছে গেছি। প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী গণমুখী, পরিবেশবান্ধব ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতেও নিরলসভাবে কাজ করছে ওয়াসা। গতকাল সোমবার ওয়াসা ভবনে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) কার্যনির্বাহী কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় ডুরা সভাপতি রুহুল আমিন, সহসভাপতি শফিকুল ইসলাম শামীম, হাসিব মাহমুদ শাহ, সাধারণ সম্পাদক শাহেদ শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক জয়শ্রী ভাদুড়ী, অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা সাজু, সাংগঠনিক সম্পাদক নিলয় মামুন, প্রচার ও দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, প্রশিক্ষণ, গবেষণা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক বারেক কায়সার, কার্যনির্বাহী কমিটির সদস্য তোফাজ্জল হোসেন রুবেল, রফিকুল ইসলাম রনি, সদস্য সাদ্দাম হোসাইন ও আবির হাকিম উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত