আইইউবিএটি

স্প্রিং ২০২২ সেমিস্টারের পরিচিতি পর্ব

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০১:৩৩ এএম

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) স্প্রিং ২০২২ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন হয়েছে। গত রবিবার সকাল থেকেই আইইউবিএটির দৃষ্টিনন্দন গ্রিন ক্যাম্পাসের অডিটরিয়ামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আইইউবিএটির মিশন, ভিশন, অ্যাকাডেমিক নিয়ম, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, আইটি, ক্লাব অ্যাকটিভিটি, পরিবহন ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে ভিডিও চিত্র দেখানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরা হয়। সকাল ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা  অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত