পঞ্চম শ্রেণি : ইসলাম ও নৈতিক শিক্ষা

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১১:০৫ পিএম

প্রথম অধ্যায় : আকাইদ বিশ্বাস

কাঠামোবদ্ধ প্রশ্ন

(গত সংখ্যার পর)

৬. নবী-রাসুলদের শিক্ষার মূল কথাগুলো কী কী?

উত্তর : আল্লাহতায়ালা আমাদের সঠিক পথনির্দেশনার জন্য যুগে যুগে অসংখ্য নবী-রাসুল পাঠিয়েছেন। তারা আমাদের সঠিক পথে চলার শিক্ষা দিয়েছেন। নবী-রাসুলদের শিক্ষার মূল কথাগুলো হলো

১. তাওহিদ : আল্লাহ এক, তার কোনো শরিক নেই।

২. রিসালাত : আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো।

৩. দ্বীন : আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা।

৪. আখলাক : চারিত্রিক গুণ ও ভালো ব্যবহারের নিয়মকানুন শিক্ষা দেওয়া।

৫. শরিয়ত : হালাল-হারাম ও জায়েজ-নাজায়েজের শিক্ষা।

৬. আখেরাত : মৃত্যুর পরবর্তী জীবন।

আমরা নবী-রাসুলদের শিক্ষা গ্রহণ করে আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলব।

৭. আখেরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী কী?

উত্তর : ‘আখেরাত’ শব্দের অর্থ পরকাল। মৃত্যুর পরবর্তী জীবনকে আখেরাত বলা হয়। আখেরাতের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো

১. কবরের সওয়াল-জওয়াব, ২. কবরে আরাম অথবা আজাব

৩. কেয়ামত, ৪. হাসর, ৫. মিজান, ৬. জান্নাত ও জাহান্নাম

৮. একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এ সম্পর্কে ১০টি বাক্য লেখো।

উত্তর : একজন মুসলিমের চরিত্র যেমন হওয়া উচিত

১. একজন মুসলিমের চরিত্রে আল্লাহভীতি থাকতে হবে।

২. তার চরিত্র হবে সুন্দর।

৩. সে নিজের মনকে মন্দ চিন্তা থেকে মুক্ত রাখবে।

৪. অসৎ আলোচনা শোনা থেকে বিরত থাকবে।

৫. কখনো মিথ্যা কথা বলবে না।

৬. সত্য ও ন্যায়কে সবচেয়ে প্রিয় মনে করবে।

৭. হারাম জিনিস দিয়ে নিজের পেট ভরাবে না।

৮. মন্দ চিন্তা থেকে নিজের মনকে মুক্ত রাখবে।           

৯. কারোর প্রতি জুলুম করবে না।

১০. কারও প্রতি কুদৃষ্টি দেওয়া থেকে চোখকে হেফাজত করবে।

৯. ইমান কাকে বলে? ইমানের জন্য কী প্রয়োজন? আল্লাহর অস্তিত্বের চারটি নিদর্শন লেখো।

উত্তর : আল্লাহর একত্ব, গুণাবলি, তার বিধান, তার পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানা এবং অন্তর দিয়ে বিশ্বাস করাকে ইমান বলে। ইমানের জন্য প্রয়োজন আল্লাহতায়ালার আনুগত্য।

আল্লাহর অস্তিত্বের চারটি নিদর্শন :

১. আমাদের সুন্দর এই পৃথিবী।

২. নীল আকাশ।

৩. মাঠভরা সোনালি ফসল।

৪. কুল কুল শব্দে বয়ে যাওয়া নদী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত