সৈয়দপুরে জিএম কাদের

উত্তরবঙ্গের মানুষ নানা বৈষম্যের শিকার

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১২:৩৩ এএম

উত্তরবঙ্গের মানুষ নানা বৈষম্যের শিকার; জাতীয় পার্টির নেতৃত্বে এর অবসান ঘটানো হবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে এমন মন্তব্য করেছেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, আমরা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য সাংগঠনিক পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু করেছি। এ কাজকে সফল করতে পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি জনগণকে আরও বেশি সম্পৃক্ত করতে প্রচেষ্টা চালাতে হবে। এজন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। এরপর তিনি গাড়িবহর নিয়ে রংপুরের উদ্দেশে নেতাকর্মীদেরসহ যাত্রা করেন।

এ সময় সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাপা সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ স¤পাদক ইয়াসিন হোসেন, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনের এমপি আলহাজ আহসান আদেলুর রহমান, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের এমপি মেজর (অব.) সোহেল মোহাম্মদ রানা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত