যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পুঁজির জোগান দিতে ঋণ সহায়তা দেবে এনআরবিসি ব্যাংক। গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে যুব উন্নয়ন অধিদপ্তর ও এনআরবিসি ব্যাংক। এ চুক্তির আওতায় এনআরবিসি ব্যাংক স্বল্প সুদে ৫০ হাজার নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ দেবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের উপস্থিতিতে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান ও এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া নিজ নিজ পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন ও এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। বিজ্ঞপ্তি
×
