নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করার পর বিচারক এই আদেশ দেন।
রবি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের নির্বাচন সমন্বয়ক।
গত সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার নিজ বাসা থেকে রবিকে আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, হেফাজতে ইসলামের হরতালে নাশকতার ঘটনায় গত বছরের ২৯ মার্চ উপরিদর্শক (এসআই) ফিরোজ আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে রবির বিরুদ্ধে মামলা করেন। একই দিন এসআই রিপন খন্দকার আরেকটি মামলা করেন।
