হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, ঢাকা
পদ ও যোগ্যতা : জুনিয়র অডিটর ৯২ জন। এইচএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ১২ জানুয়ারি ২০২২ তারিখে ন্যূনতম বয়স ১৮ এবং ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। (http://cga.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৭ জানুয়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (www.cga.gov.bd) এই ওয়েবসাইট থেকে।
যোগাযোগ : হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, হিসাব ভবন, সেগুনবাগিচা, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৮ ডিসেম্বর, পৃষ্ঠা ৬
পরিবেশ, বন ও জলবায়ু
পরিবর্তন মন্ত্রণালয়
পদ ও যোগ্যতা : ক্যাশিয়ার ১ জন। স্নাতক বা সমমান পাস। কম্পিউটার চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। বেতনক্রম: ১০২০০-২৪৬৮০ টাকা। ২৮ ডিসেম্বর ২০২১ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর। তবে ২৫ মার্চ ২০২০ তারিখে যেসব প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর তারাও আবেদন করতে পারবেন। একই তারিখে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। কর্মরত বিভাগীয় প্রার্থীদের বেলায় একই তারিখে বয়স সর্বোচ্চ ৪০ বছর। (http://moefcc.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৭ জানুয়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (www.moef.gov.bd) এই ওয়েবসাইট থেকে।
যোগাযোগ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, প্রশাসন-১ অধিশাখা।
সূত্র : ইত্তেফাক, ২৮ ডিসেম্বর, পৃষ্ঠা ১১
নৌপরিবহন মন্ত্রণালয়
পদ ও যোগ্যতা : সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৩ জন। কমপক্ষে স্নাতক বা সমমান পাস। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে যেসব প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর। একই তারিখে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। কর্মরত বিভাগীয় প্রার্থীদের বেলায় একই তারিখে বয়স সর্বোচ্চ ৪০ বছর। (http://mos.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৭ জানুয়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (www.mos.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : নৌপরিবহন মন্ত্রণালয়, প্রশাসন শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
সূত্র : যুগান্তর, ২৪ ডিসেম্বর, পৃষ্ঠা ১২
গ্রন্থনা : আনিকা তাহসিন
