চার দলের আসর বিসিএল ইন্ডিপেনডেন্স কাপের শেষ রাউন্ড আজ। রাউন্ড রবিন পর্বে দুটি করে ম্যাচ শেষ হলেও স্পষ্ট ফানালিস্ট নির্ধারিত হয়নি এখনো। সেন্ট্রাল জোন টানা দুই ম্যাচ জিতে ফাইনালের পথে সবচেয়ে এগিয়ে। সেন্ট্রালের সঙ্গে বিসিবির দুই জোন নর্থ ও সাউথ ফাইনালের সম্ভাবনা টিকিয়ে রেখেছে। আজ শেষ রাউন্ডে মোস্তাফিজুর রহমানদের সাউথ জোন খেলবে সেন্ট্রালের সঙ্গে। ওদিকে পয়েন্ট টেবিলের তলানির দল তামিম-আশরাফুলের ইস্টজোন লড়বে মাহমুদউল্লাহ রিয়াদের নর্থ জোনের সঙ্গে। সেন্ট্রালের পয়েন্ট এখন ৪, নর্থ ও সাউথের পয়েন্ট ২ করে। আজ নিজ নিজ ম্যাচ জিতলে সেন্ট্রালের সমান ৪ পয়েন্ট করার সুযোগ দুই দলের সামনে। আজ নিজ নিজ দলের হয়ে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ খেলবেন। তবে সেন্ট্রালের হয়ে গত দুই ম্যাচ খেলা সাকিব আজ থাকছেন না।
×
