যুক্তরাষ্ট্রে গিয়ে করোনায় আক্রান্ত বিচারপতি শাহিনুর

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০১:৫০ এএম

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফরে থাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) মোখলেছুর রহমান বাদল।

তিনি বলেন, ‘বিচারপতি শাহিনুর ইসলাম গত বছর ১৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যান। তার ছেলে নিউ ইয়র্কে থাকেন। জানুয়ারির প্রথম সপ্তাহে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি ছেলের বাসাতেই অবস্থান করছেন। শেষ খবর পর্যন্ত যা জেনেছি তিনি এখন ভালো আছেন।’

২০১৭ সালের ১১ অক্টোবর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বিচারপতি শাহিনুর ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত