বায়োমেডিকেল রিসার্চসহ চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ (বিসিএসআইআর)-এর সমঝোতা চুক্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিসিএসআইআরের কার্যালয়ে এ সই হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষে সই করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা. আলী আসগর মোড়ল, ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আবদুল হান্নান প্রমুখ ছাড়াও বিসিএসআইআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
