জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন কমিটি। বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নেতৃত্বে নির্বাহী কমিটির সদস্যরা গতকাল সকালে ধানম-ি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ সময় কমিটির মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন, অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল, অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য সাবেক ফুটবলার আবদুল গাফফারসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
