নৌবাহিনীপ্রধানের মালদ্বীপ ও শ্রীলঙ্কা সফর

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০১:০৪ এএম

মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও শ্রীলঙ্কার নৌবাহিনীপ্রধানের আমন্ত্রণে নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল গতকাল শুক্রবার ঢাকা ত্যাগ করেছেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনীপ্রধান (অপারেশন্স) এবং কমান্ডার ঢাকা নৌ-অঞ্চল তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। 

মালদ্বীপ সফরকালে নৌপ্রধান দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ শামাল ও প্রতিরক্ষা মন্ত্রী মারিয়া দিদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশন কার্যালয় পরিদর্শন করবেন

মালদ্বীপ সফর শেষে নৌবাহিনীপ্রধান শ্রীলঙ্কা গমন করবেন। শ্রীলঙ্কায় অবস্থানকালে নৌপ্রধান দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব জেনারেল (অব.) জি. ডি. এইচ. কামাল গুনারাতেœসহ নৌবাহিনীপ্রধান, সেনাবাহিনী ও বিমানবাহিনীপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি আগামী ২৩ জানুয়ারি দেশে ফিরবেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত