রসুন খান পরিমিত পরিমাণে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১১:০৯ পিএম

স্বাস্থ্যরক্ষায় রসুন খাওয়ার চল দীর্ঘদিনের। রসুনে রয়েছে অনেক ঔষধি গুণ, যা আমাদের হৃদরোগ ও ক্যানসারের মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করতে পারে। রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও বিশেষ উপকারী রসুন। তবে অতিরিক্ত রসুন খেলে হতে পারে ক্ষতি। যদি কাঁচা রসুন খেতে চান তবে দুই কোয়ার বেশি খাবেন না। বেশি রসুন খেলে হতে পারে যে সমস্যা

লিভার : শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ

যকৃত। রক্ত পরিশোধন, ফ্যাট ও প্রোটিন বিপাক ছাড়াও শরীর থেকে অ্যামোনিয়া অপসারণের মতো কাজ করে এটি। গবেষণায় দেখা গেছে, রসুনে অ্যালিসিন নামক একটি যৌগ থাকে, যা বেশি পরিমাণে গ্রহণ করলে লিভারের ক্ষতি হতে পারে।

ডায়রিয়া : খালি পেটে রসুন খেলে ডায়রিয়া হতে পারে। রসুনে সালফারের মতো গ্যাস তৈরির যৌগ রয়েছে, যার ফলে এই সমস্যা দেখা দেয়।

মুখে দুর্গন্ধ : রসুন বেশি খেলে নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে। এতে উপস্থিত সালফার যৌগের কারণে মুখ থেকে দুর্গন্ধ বেরোয়।

অত্যধিক রক্তপাত : রসুন প্রাকৃতিকভাবে ব্লাড থিনার বা রক্ত পাতলাকারক হিসেবে পরিচিত। তাই যারা রক্ত পাতলা করার ওষুধ সেবন করেন তাদের অতিরিক্ত রসুন খাওয়া উচিত নয়। এতে অভ্যন্তরীণ রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে।

মাথা ঘোরা : অতিরিক্ত রসুন খেলে রক্তচাপ কমতে পারে এবং মাথার ঘোরার মতো উপসর্গ দেখা দিতে পারে। এ ছাড়া একাধিক গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় ধরে রসুন খেলে অতিরিক্ত ঘাম হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত