জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর
পদ ও যোগ্যতা : গার্ড ১ জন। অষ্টম বা সমমানের পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ৩১ জানুয়ারি ২০২২ তারিখে প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর এই ঠিকানায় অফিস চলাকালীন আবেদন পাঠানো যাবে ৩১ জানুয়ারি ২০২২ পর্যন্ত। আবেদন ফরম ও অন্য দরকারি সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির এই www.lakshmipur.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয় (সাধারণ শাখা) লক্ষ্মীপুর।
সূত্র : কালের কণ্ঠ, ২৪ ডিসেম্বর, পৃষ্ঠা ৯
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : বাংলাদেশ স্টাডিজ বিভাগে (বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে) প্রভাষক ১ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের এই (http://www.cu.ac.bd) ওয়েবসাইট এবং রেজিস্ট্রারের দপ্তরে। আবেদন ২৩ জানুয়ারি ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
সূত্র : সমকাল, ৩ জানুয়ারি, পৃষ্ঠা ১২
নৌপরিবহন মন্ত্রণালয়
পদ ও যোগ্যতা : অফিস সহায়ক ৯ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে যেসব প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর। একই তারিখে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। কর্মরত বিভাগীয় প্রার্থীদের বেলায় একই তারিখে বয়স সর্বোচ্চ ৪০ বছর। (http://mos.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৭ জানুয়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে www.mos.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : নৌপরিবহন মন্ত্রণালয়, প্রশাসন শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
সূত্র : যুগান্তর, ২৪ ডিসেম্বর, পৃষ্ঠা ১২
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড
পদ ও যোগ্যতা : সিনিয়র মেডিকেল অফিসার ১ জন। এমবিবিএস পাস। খ্যাতনামা শিল্প-কারখানায় মেডিকেল অফিসার হিসেবে সাত বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মেডিসিন/সার্জারি অথবা পাবলিক হেলথ বিষয়ের ওপর স্নাতকোত্তর বা উচ্চতর প্রশিক্ষণ থাকতে হবে। পিজিডি অথবা ডিপ্লোমা সম্পন্নদের অগ্রাধিকার। বিএমডিসি থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। ৩১ জানুয়ারি ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৪০ বছর। ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, ৫৮-৫৯, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম এই ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন পাঠানো যাবে ৩১ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত।
সূত্র : সমকাল, ৩ জানুয়ারি, পৃষ্ঠা ১৫
গ্রন্থনা : আনিকা তাহসিন
