আসাদুজ্জামান নূর আবার করোনায় আক্রান্ত

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১১:১৯ পিএম

দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী, অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর। গতকাল সোমবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। এর আগের দিন রবিবার নূরের করোনা পজিটিভ জানা যায়। তবে শারীরিক তেমন কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন নূরের ঘনিষ্ঠজনরা।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘নূর ভাই জাতীয় সংসদ অধিবেশনে যাওয়ার জন্য রবিবার করোনা পরীক্ষা করেছিলেন। তখন তার রেজাল্ট পজিটিভ আসলে সংসদে না গিয়ে তিনি বাসায় চলে যান। পরদিন সোমবার তিনি হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক জটিলতা তেমন নেই। তবুও অধিকতর সতর্কতার জন্য চিকিৎসকের পরামর্শে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত