মোহাম্মদ নাজমুল হোসেন সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি মধুমতি ব্যাংকে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ছিলেন। প্রাইম ব্যাংকেও চিফ ফাইন্যান্সিয়াল অফিসারের দায়িত্ব পালন করেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং কেপিএমজি বাংলাদেশ থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রশিক্ষণ নেন। তিনি ইন্দোনেশিয়ার ন্যাশনাল সেন্টার ফর সাসটেইনেবিলিটি রিপোর্টিং, গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের (জিআরআই) প্রত্যায়িত প্রশিক্ষণ অংশীদার প্রদত্ত সার্টিফাইড সাসটেইনেবিলিটি রিপোর্টিং স্পেশালিস্ট (সিএসআরএস) হিসেবেও যোগ্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে বিবিএ ও এমবিএ ডিগ্রি নিয়েছেন। বিজ্ঞপ্তি
×
