মোমেনকে নববর্ষের শুভেচ্ছা ব্লিনকেনের

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০২:১৯ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও তার পতœীকে পাঠানো বার্তায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত