ক্যাপিটল দাঙ্গা তদন্তে ইভাঙ্কার সাহায্য চায় কমিটি

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০২:৫৯ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে ২০২১ সালের ৬ জানুয়ারি সংগঠিত দাঙ্গা নিয়ে তদন্তে কংগ্রেসনাল কমিটি বৃহস্পতিবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে স্বেচ্ছায় সহযোগিতা করতে বলেছে।

ভয়েস অব আমেরিকা জানায়, এক চিঠিতে ইভাঙ্কাকে বিষয়টি অবহিত করেন কমিটির চেয়ারম্যান বেনি টম্পসন। প্যানেল জানতে চায় যে ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হেরে যাওয়ার কংগ্রেসনাল সার্টিফিকেশনকে ব্যর্থ করার জন্য বাবার প্রচেষ্টা সম্পর্কে তিনি কী জানেন।

আইন প্রণেতারা ডেমোক্র্যাট জো বাইডেনকে নতুন প্রেসিডেন্ট হিসেবে প্রত্যয়ন করার প্রাথমিক পর্যায়ে সমর্থকেরা ক্যাপিটল ভবনে তাণ্ডব চালালে ডোনাল্ড ট্রাম্প কী করেছেন তাও তারা জানতে চান।

তবে ইভাঙ্কা তদন্তে সহযোগিতা করবেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

টম্পসন বলেন, কমিটি ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে দেখা করতে চায়। কারণ বাইডেনের অভিষেকের দুই সপ্তাহ আগে এবং ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ছেড়ে যাওয়ার আগে ২০২১ সালের ৬ জানুয়ারির সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি বাবার সঙ্গেই ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত