মাঝপথে জরুরি অবতরণের পর পাইলট জানালেন ‘ডিউটি টাইম শেষ’

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০৮:৪৯ পিএম

গন্তব্যে পৌঁছানোর আগে মাঝপথে জরুরি অবতরন করে এক পাকিস্তানি পাইলট জানান, তার শিফট অর্থাৎ কাজ করার নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে, তাই আর যাবেন না।

ব্রিটিশ গণমাধ্যম দি ইন্ডিপেন্ডেন্ট জানায়, সৌদি আরবের রিয়াদ থেকে পাকিস্তানের ইসলামাবাদ যাওয়ার পথে গত রবিবার এই ঘটনা ঘটান পাইলট।

রবিবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) ‘পিকে-৯৭৫৪’নামের একটি বিমান রিয়াদ থেকে ইসলামাবাদ যাচ্ছিল। পথিমধ্যে খারাপ আবহাওয়ার কারণে সৌদির দাম্মামে জরুরি অবতরণ করার পাইলট।

তবে পরে, আবহাওয়ার পরিস্থিতি ঠিক হলেও ওই পাইলট বিমানটি চালাতে অস্বীকার করেন। তিনি দাবি করেন, তার দৈনিক কাজ করার সময়সীমা শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে, বিমানের যাত্রীরাও বিমান থেকে নামতে অস্বীকার করেন এবং তাদের যাত্রাপথে বিলম্ব হওয়ার কারণে প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি ক্রমশই হাতের বাইরে চলে গেলে তা নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের ডাকা হয়।

কর্তৃপক্ষ পরে আটকে পড়া যাত্রীদের একটি হোটেলে থাকার ব্যবস্থা করে।

পিআইএ-এর একজন মুখপাত্র বলেন, একজন পাইলটের বিশ্রামের প্রয়োজন। এটি বিমানের নিরাপত্তার জন্য প্রয়োজনীয়। যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত