সিরিজ জয় প্রোটিয়াদের

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১১:০৯ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ৮৫ রানের ইনিংস খেলেন ঋষভ পান্থ। তাতে ৬ উইকেটে ২৮৭ রান তোলে ভারত। তবে ডি কক (৭৮) এবং জানেমান মালানের ৯১ রানে ভর করে ৭ উইকেটে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা। টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে  নিল প্রোটিয়ারা।

ডি কক-মালানের পর বাভুমা করেন ৩৫ রান। শেষে মার্করাম (৩৭*) ও ডুসেন (৩৭*) জয়ের বন্দরে পৌঁছান দক্ষিণ আফ্রিকাকে।

তার আগে পান্থ ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক তুলে নেন ৪৩ বলে। পান্থর ৭১ বলে ৮৫ রানের ইনিংসে ছিল ১০ চার ও ২ ছক্কা। অধিনায়ক কে এল রাহুল ও পান্থ তৃতীয় উইকেটে ১১৫ রানের জুটি গড়েন। রাহুল ৫৫ রানে ফিরলে জুটি ভাঙে। প্রথম ওয়ানডেতে ৫১ করা বিরাট কোহলি এদিন শূন্য রানে ফেরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত