স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১১:০৮ পিএম

স্ট্যান্ডার্ড ব্যাংকের ‘অ্যানুয়াল বিজনেস কনফারেন্স-২০২২’ বা বার্ষিক ব্যবসা সম্মেলন গত মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ। ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ,  অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেলকো মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও এম. লতিফ হাসান, এসবিএল ইসলামি ব্যাংক কনভার্শন প্রজেক্টের কোঅর্ডিনেটর, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও হেড অব এসবিএল শরিয়াহ্ সেক্রেটারিয়েট মো. মোহন মিয়া, মানব সম্পদ বিভাগ প্রধান আলকনা কে. চৌধুরী, কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা এতে অংশ নেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত