হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ওজনের হেরোইনের একটি চালান আটক করেছে ঢাকা কাস্টম হাউজ। এ ঘটনায় আফ্রিকা মহাদেশের বতসোয়ানা থেকে আসা নারীযাত্রী লেসেডি মোলাপিসিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার সানোয়ারুল কবির সাংবাদিকদের বলেন, গতকাল বিকেলে একটি ফ্লাইটে করে কাতার থেকে ঢাকায় আসেন লেসেডি। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করে লাগেজ তল্লাশি করেন। পরে তার লাগেজ থেকে ৩ কেজি ওজনের হেরোইন উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই যাত্রী জানিয়েছেন, প্যাকেটে হেরোইন থাকার বিষয়ে তিনি কিছুই জানেন না। কেউ একজন তার কাছ থেকে এই প্যাকেট দিয়ে চলে যান। যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
