একদিনে করোনা শনাক্ত ১৪৮২৮, মৃত্যু ১৫

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০৫:৫১ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ হাজার ৮২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন।

বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জনের করোনা শনাক্ত হলো। এছাড়া, করোনায় মোট মারা গেছেন ২৮ হাজার ২৩৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৫ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষায় ১৪ হাজার ৮২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৩৭ শতাংশে। 

গত ২৪ ঘণ্টায় করোনায় যে ১৫ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৯ জন পুরুষ ও ৬ জন নারী। এর মধ্যে ৬ জন ঢাকার, ১ জন চট্টগ্রামের, ২ জন সিলেটের, ১ জন খুলনার, ১ জন বরিশালের, ১ জন রাজশাহীর ও ৩ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

এর আগের ২৪ ঘণ্টায় দেশে ১৪ জনের মৃত্যু এবং নতুন করে ১০ হাজার ৯০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩১ দশমিক ২৯ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত