চাকরি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১১:০৭ পিএম

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড

পদ ও যোগ্যতা: অপারেটর/ টেকনিশিয়ান-মেকানিক্যাল (স্টাফ লেভেল-৪) ৩৫ জন। মেকানিক্যাল-সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম এইচএসসি (ভোকেশনাল) অথবা বিজ্ঞানসহ ন্যূনতম এইচএসসি এবং সংশ্লিষ্ট ট্রেডে তিন মাসের সার্টিফিকেট কোর্স পাস। তাপ, গ্যাস বা পাওয়ার প্লান্টে সমপদে ৫ বছরের কাজের অভিজ্ঞতা এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। মূল বেতন : ২৩০০০ টাকা।

অপারেটর/টেকনিশিয়ান-ইলেকট্রিক্যাল (স্টাফ লেভেল-৪) ২০ জন। ইলেকট্রিক্যাল-সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম এইচএসসি (ভোকেশনাল) অথবা বিজ্ঞানসহ ন্যূনতম এইচএসসি এবং সংশ্লিষ্ট ট্রেডে তিন মাসের সার্টিফিকেট কোর্স পাস। তাপ, গ্যাস বা পাওয়ার প্ল্যান্টে সমপদে ৫ বছরের কাজের অভিজ্ঞতা এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। মূল বেতন : ২৩০০০ টাকা।

৩১ জানুয়ারি ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ বছর। (http://bifpcl.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৩১ জানুয়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। আবেদনসহ অন্যান্য তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির www.bifpcl.com) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড, (বিপিডিবি এবং এনটিপিসি লিমিটেডের একটি যৌথ প্রতিষ্ঠান) ইউনিক হাইটস (বোরাক) লেভেল ১৭, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ইস্কাটন গার্ডেন

রোড, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৪ ফেব্রুয়ারি, পৃষ্ঠা ৬

বাংলাদেশ অভ্যন্তরীণ

নৌপরিবহন কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : সহকারী পরিচালক (মেরিন সেফটি) ২ জন। নৌযান ও নৌ-যন্ত্রকৌশলে বা নৌ-স্থাপত্যে প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ১ জানুয়ারি ২০২২ তারিখে বয়স ২১ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের বেলায় একই তারিখে বয়স সর্বোচ্চ ৪০ বছর।

www.jobs.biwta.gov.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ৩১ জানুয়ারি ২০২২ পর্যন্ত। আবেদন প্রক্রিয়াসহ অন্যান্য দরকারি তথ্য পাওয়া যাবে www.jobs.biwta.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, ১৪১-১৪৩ মতিঝিল বা/এ, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ১৫ জানুয়ারি, পৃষ্ঠা ৩

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত