রাজধানীর কারওয়ানবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় মনির হোসেন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল ৫টায় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত মনিরকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া আলামিন জানান, কারওয়ানবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয়ে পড়ে ছিলেন মনির। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি নোয়াখালীতে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
