বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার
কোম্পানি (প্রা.) লিমিটেড
পদ ও যোগ্যতা : অপারেটর/টেকনিশিয়ান-আইটি/কম্পিউটার (স্টাফ লেভেল-৪) ১ জন। আইটি/কম্পিউটার সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম এইচএসসি (ভোকেশনাল) অথবা বিজ্ঞানসহ ন্যূনতম এইচএসসি এবং সংশ্লিষ্ট ট্রেডে তিন মাসের সার্টিফিকেট কোর্স পাস। তাপ, গ্যাস বা পাওয়ার প্ল্যান্টে সমপদে ৫ বছরের কাজের অভিজ্ঞতা এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। মূলবেতন : ২৩০০০ টাকা। ৩১ জানুয়ারি ২০২২ তারিখে অপারেটর/টেকনিশিয়ান-আইটি/কম্পিউটার (স্টাফ লেভেল-৬) পদের প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর। | (http:// bifpcl.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৩১ জানুয়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। আবেদনসহ অন্যান্য তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির (www.bifpcl. com) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড, (বিপিডিবি এবং এনটিপিসি লিমিটেডের একটি যৌথ প্রতিষ্ঠান) ইউনিক হাইটস (বোরাক) লেভেল ১৭, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৪ জানুয়ারি, পৃষ্ঠা ৬
বাংলাদেশ ব্যাংক
পদ ও যোগ্যতা : অফিসার (আইটি) মোট ৩৩ জন, এর মধ্যে সোনালী ব্যাংক লিমিটেডে ৮ জন এবং জনতা ব্যাংক লিমিটেডে ২৫ জন। কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, পদার্থ অথবা ফলিত পদার্থ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসএসসি বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ১টিতে ১ম বিভাগ/শ্রেণি বা সমমান ফল থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। বাংলাদেশ ব্যাংকের এই (https://erecruitment.bb.org.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ৬ ফেব্র“য়ারি ২০২২ রাত ১১টা ৫৯ পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ ব্যাংক (সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ), প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা।
সূত্র : কালের কণ্ঠ, ২৯ ডিসেম্বর ২০২১, পৃষ্ঠা ৪
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড
পদ ও যোগ্যতা : ম্যানেজার (ফিন্যান্স) ১ জন। সিএ/সিএমএ পাস অথবা সিএ প্রফেশনাল লেভেল/সমমান অথবা সিএমএ ম্যানেজমেন্ট লেভেল বা সমমান। সরকারি বা বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানে নির্বাহী বা প্রথম শ্রেণির কর্মকর্তা পদে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা।
১০ ফেব্রুয়ারি ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৪০ বছর। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরমসহ অন্যান্য দরকারি তথ্য পাওয়া যাবে (www.erl.com.bd) এই ওয়েবসাইটে। ডেপুটি জেনারেল ম্যানেজার, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান এয়ারপোর্ট রোড, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২২।
সূত্র : কালের কণ্ঠ, ১৩ জানুয়ারি, পৃষ্ঠা ৭
গ্রন্থনা : আনিকা তাহসিন
