জি কে শামীমের মা কারাগারে

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০১:৪৭ এএম

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিতর্কিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের মা আয়েশা আক্তারকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের নামে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা করেন সংস্থার উপপরিচালক মো. সালাহউদ্দিন। গত বছর তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। গত ১৬ নভেম্বর আদালত অভিযোগ আমলে নিয়ে আয়েশার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত