সস্ত্রীক করোনায় আক্রান্ত আমীর খসরু

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১২:৫১ পিএম

করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা খসরু।

বর্তমানে তারা রাজধানীর বাসায় চিকিৎসা নিচ্ছেন।

দলটির সূত্র বৃহস্পতিবার দুপুরে খবরটি নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, বুধবার সন্ধ্যায় আমীর ও তাহেরার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন।

পরিবার ও দলের পক্ষ থেকে তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত