আইটেলের সাশ্রয়ী দামের ফাস্ট চার্জিং স্মার্টফোন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১১:৪০ পিএম

স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল দেশের বাজারে নিয়ে এসেছে ফাস্ট চার্জিং ৪জি স্মার্টফোন ভিশন ৩। ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি রমসহ আইটেলের নতুন ফ্ল্যাগশিপ ফোনটি পাওয়া যাচ্ছে ৮ হাজার ২৯০ টাকায়। আইটেলের ভিশন সিরিজের স্মার্টফোনগুলোর মধ্যে প্রথমবারের মতো ভিশন ৩ ফোনটিতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) পাওয়ার মাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম, যা ফোনের চার্জ নিয়ন্ত্রণকে রাখবে আপনার হাতের মুঠোয়।

জুয়েল ব্লু ও ডিপ-ওশান ব্ল্যাক রঙে বাজারে আসা ২ জিবি সংস্করণের আইটেল ভিশন ৩ স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানা যাবে  https://www.itel-mobile.com/ bangladesh/  লিংকে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত