পাঁচ মাস পর দৈনিক মৃত্যু ১০ হাজারের বেশি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১২:৫২ এএম

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৫৫৪ জনের মৃত্যু হয়েছে, সর্বশেষ পাঁচ মাসে যা সর্বোচ্চ। গত বছরের ১৫ সেপ্টেম্বর এক দিনে ১০ হাজারের বেশি মৃত্যু দেখেছিল বিশ্ব। সেদিন বিশ্বে ১০ হাজার ৮০৭ জনের মৃত্যু হয়েছিল। এদিকে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ৮ শতাধিক। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার্সের হিসাবে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা ও কাজাখস্তানের মতো দেশগুলো।

যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ লাখ ২৬ হাজার ৬১ জন এবং মারা গেছে ২ হাজার ৭৬২ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৪১ লাখ ৬৯ হাজার ১৫১ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছে ৮ লাখ ৯৮ হাজার ২৯৯ জন। দৈনিক প্রাণহানিতে দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬৫৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছে ৭৪ হাজার ৬৯২ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ১৩ লাখ ১৫ হাজার ৮০১ জন এবং মারা গেছে ৩ লাখ ২৮ হাজার ১০৫ জন।

ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ২৮ হাজার ৮ জন এবং মারা গেছে ২৫৮ জন। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৭৭ লাখ ৩০ হাজার ৫৫৬ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ লাখ ২৯ হাজার ৭৪৭ জন।

স্পেনে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৩৩ হাজার ৫৫৩ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২১৫ জন। এ সময় ইতালিতে নতুন আক্রান্ত ১ লাখ ৬৭ হাজার ২০৬ জন এবং মারা গেছে ৩৬২ জন।

যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ২৯২ জন এবং মারা গেছে ৩৪৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ১ কোটি ৬১ লাখ ৪৯ হাজার ৩১৯ জন এবং মারা গেছে ১ লাখ ৫৪ হাজার ৭০২ জন। কলম্বিয়ায় একই সময়ে নতুন আক্রান্ত ১৭ হাজার ৮৮৯ জন এবং মারা গেছে ২৮২ জন।

জার্মানিতে নতুন আক্রান্ত ১ লাখ ৮৮ হাজার ৭৫৯ জন এবং মারা গেছে ১৮৪ জন। দেশটিতে এ পর্যন্ত ৯১ লাখ ৪৫ হাজার ২৭৪ জন আক্রান্ত এবং মারা গেছে ১ লাখ ১৭ হাজার ৮৮৩ জন। একই সময়ে ইউক্রেনে নতুন আক্রান্ত ২৪ হাজার ৩২১ জন এবং মারা গেছে ১৪১ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬০৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৭৮ জন। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার ৯৫০ জন এবং মারা গেছে ৬ লাখ ২৪ হাজার ৫০৭ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৫৮৫ জন এবং মারা গেছে ৪ লাখ ৯১ হাজার ৭২৯ জন।

অন্যদিকে তুরস্কে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৮৮ জন, দক্ষিণ আফ্রিকায় ৯৪ জন, পোল্যান্ডে ২৭৬ জন, কানাডায় ২২৬ জন, আর্জেন্টিনায় ৩১৬ জন, গ্রিসে ১১৮ জন, হাঙ্গেরিতে ৬৯ জন, ভিয়েতনামে ১৫৫ জন এবং মেক্সিকোতে মারা গেছে ৪৭৫ জন।

এদিকে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ কোটি ২৯ লাখ ৬ হাজার ৬১১ জনে। আর মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৪৪ হাজার ৭৩৮ জনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত