এশিয়ার প্রথম ইরান

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১১:২১ পিএম

এশিয়ার দেশ হলেও কাতার বিশ্বকাপে সরাসরি খেলবে স্বাগতিক হওয়ার সুবাদে। বাকিদের বাছাইপর্ব উতরে পেতে হবে বিশ্বকাপের টিকিট। সেই কাজটা বৃহস্পতিবার রাতে করে ফেলেছে ইরান। এশিয়া অঞ্চলের বাছাই থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইরান। বাছাইয়ের তৃতীয়পর্বের ‘এ’ গ্রুপে নিজেদের সপ্তম ম্যাচে প্রতিবেশী ইরাককে ১-০ গোলে হারায় স্বাগতিক ইরান। তাতে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলা নিশ্চিত হয় তাদের। ছয় দলের গ্রুপ থেকে শীর্ষ দুই দল কাতার বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলতে পারবে। ১৯ পয়েন্টে ইরান আছে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ১৭। সংযুক্ত আরব আমিরাত ৯ পয়েন্ট নিয়ে তিনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত