গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় ঝুট ব্যবসায়ী তানভীর হোসেনের (৫০) বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে কোনাবাড়ী থানায় তানভীরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত তানভীর গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকার আবদুস সালাম মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩১ মে ওই নারীর সঙ্গে ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে হয় তানভীরের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মারপিট করত তানভীর। পরে ওই নারী অত্যাচার সহ্য করতে না পেরে আদালতে মামলা করেন। মামলা করার পর থেকে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেয় তানভীর। একপর্যায়ে ওই বছরের ৯ সেপ্টেম্বর কাজি অফিসের মাধ্যমে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেয়।
পরে ভাড়া বাসায় বসবাস করতে থাকেন ওই নারী। ভাড়া বাসায় এসে বিয়ে করার আশ্বাস দেয় এবং শারীরিক স¤পর্ক করে। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে তানভীর হোসেন ওই নারীর বাসায় এসে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। বিয়ে করবে না বলে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেয়। পরে তার চিৎকারে তানভীর পালিয়ে যায়। পরে থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী।
বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
