তামান্নার আগুন ঝরানো নাচের ভিডিও ভাইরাল

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ০৬:২০ পিএম

ডান্স ফ্লোর আগুন ধরানো নাচের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বাহুবলী তারকা খ্যাত তামান্না ভাটিয়া। বরুণ তেজ অভিনীত ঘানি ছবির সম্প্রতি প্রকাশিত গান ‘কোড়থে’র কথার তালে নাচের ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। এর মধ্য দিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি নাচের চ্যালেঞ্জ শুরু করেছেন। চ্যালেঞ্জটি নিতে তিনি এতে বরুণ তেজ এবং সাই মাঞ্জরেকারকেও ট্যাগ করেন।

বাহুবলী খ্যাত এই অভিনেত্রী ভিডিওটির ক্যাপশন দিয়েছেন, ‘আরো সুযোগ নিন। আরও নাচুন। আমি কোড়থে-এর তালে নাচছি। এবার আপনার পালা! আপনাদের উভয়কে #KodtheDanceChallenge গ্রহণ করার জন্য চ্যালেঞ্জ করছি’।

বাহুবলী, দেবী এবং সায়ে রা নরসিমহা রেড্ডির মতো কয়েকটি ছবিতে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত পেয়েছেন তামান্না ভাটিয়া। এন্টারটেইনমেন্ট, হিম্মতওয়ালা এবং হামশাকালসের মতো বলিউড সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী।

তিনি দ্যাট ইজ মহালক্ষ্মী (২০১৪ সালের হিট ছবি কুইন-এর তেলেগু রিমেক) ছবিতেও অভিনয় করেছেন। শ্রীরাম রাঘবনের সমালোচক-প্রশংসিত ছবি আন্ধাধুনের তেলেগু রিমেক মায়েস্ত্রো-তেও অভিনয় করবেন তামান্না। এ ছাড়া এই অভিনেত্রী সম্প্রতি তেলেগু স্পোর্টস ড্রামা সীটিমার-এ অভিনয় করেছেন।

তামান্নাকে পরবর্তীতে বোলে চুড়িয়া-তে নওয়াজউদ্দিন সিদ্দিকীর সহ-অভিনেতা হিসেবে দেখা যাবে। রিতেশ দেশমুখের সঙ্গে নেটফ্লিক্স কমেডি ছবি ‘প্ল্যান এ প্ল্যান বি’-তেও অভিনয় করবেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত