সপ্তম শ্রেণি : ইসলাম ও নৈতিক শিক্ষা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১১:০৮ পিএম

তৃতীয় অধ্যায় : কোরআন ও হাদিস শিক্ষা

বহুনির্বাচনী প্রশ্ন

১. মাদ্দের হরফ কতটি?

ক. ২টি      খ. ৩টি     গ. ১৪টি           ঘ. ১৫টি

২. মহান আল্লাহকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করতে পারে না। এই বাণী দ্বারা আল্লাহর কোন গুণটির প্রকাশ পেয়েছে?

ক. কায়্যুমুন                                 খ. খাবিরুন

গ. সাবুরুন                                  ঘ. হায়্যুন

৩. ‘বাইতুল ইজ্জাহ’ কোথায় অবস্থিত?

ক. আরশের নিচে              খ. আরশের ছায়ায়

গ. সপ্তম আকাশে              ঘ. প্রথম আকাশে

৪. কারা সব সময় মহান আল্লাহর জিকির ও তাসবিহ পাঠরত থাকেন?

ক. ফেরেশতারা                খ. মানুষরা

গ. জিনরা                                    ঘ. নবীরা

৫. ‘তোমরা সালাত শেষ করে জমিনে ছড়িয়ে পড়ো’ এই আয়াতের উদ্দেশ্য কী?

ক. শ্রমের উদ্দেশ্য বর্ণনা করা

খ. শ্রমের গুরুত্ব বর্ণনা করা

গ. শ্রমের ফজিলত বর্ণনা করা

ঘ. নামাজের গুরুত্ব বর্ণনা করা

উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ইসলাম শিক্ষা ক্লাসে শিক্ষক এনায়েত সাহেব বলেন, আল্লাহতায়ালা বলেছেন নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক।

৬. বর্ণিত আল্লাহর বাণীটি কোন সুরার আয়াত?

ক. আল-হুজুরাত               খ. আল-ইমরান

গ. আল-আনআম              ঘ. আল-হিজর

৭. আল্লাহতায়ালা পবিত্র আল-কোরআন অবতীর্ণ করেছেন কোন ফেরেশতার মাধ্যমে?

ক. হজরত মিকাইল (আ.)   খ. হজরত আজরাইল (আ.)

গ. হজরত জিব্রাইল (আ.)    ঘ. হজরত ইস্রাফিল (আ.)

৮. হাদিস কোন ধরনের ওহি?

ক. ওহি মাতলু                  খ. ওহি গায়রে মাতলু

গ. ওহি খফি                    ঘ. ওহি জালি

উত্তর

১. খ, ২. ক, ৩. ঘ, ৪. ক, ৫. খ, ৬. ঘ, ৭. গ, ৮. খ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত