দীর্ঘ সময় বসে ফোনে চার্জ দেওয়ার দিন শেষ। চীনা মোবাইল ফোন কোম্পানি শাওমি স্মার্টফোনে চার্জ দেওয়ার সময় কমিয়ে এনেছে। ৪০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির একটি ফোনে সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে মাত্র ৮ মিনিট। ২০০ ওয়াটের এই চার্জারের নাম দেওয়া হয়েছে হাইপার চার্জার।
সম্প্রতি এই মোবাইল কোম্পানি ১২০ ওয়াটের একটি ওয়্যারলেস প্রযুক্তি সম্পন্ন চার্জার বাজারে ছেড়েছে। যার মাধ্যমে ৪০০০ হাজার মিলি অ্যাম্পিয়ার একটি ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেয় মাত্র ১৫ মিনিট। এবার তারা আনতে যাচ্ছে ২০০ ওয়াটের চার্জার। গত বছর শাওমির মি টেন আল্ট্রা ফোনে যুক্ত করা হয়েছিল ৮০ ওয়াটের চার্জার। এবার তারা সব কিছু ছাপিয়ে আনতে যাচ্ছে ২০০ ওয়াটের ফাস্ট চার্জার। এটি তারা নিজেরাই উৎপাদন করবে।
এই চার্জারের মাধ্যমে একটি ফোন ৫০ শতাংশ চার্জ হতে সময় নেবে মাত্র ৩ মিনিট এবং সম্পূর্ণ চার্জ হতে লাগবে ৮ মিনিট।
অন্যদিকে কম সময়ে চার্জ দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে নেই অন্য কোম্পানিগুলোও। ১২৫ ওয়াটের চার্জার এনেছে অপো। এই চার্জারের মাধ্যমে ৪০০০ মিলি অ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন একটি স্মার্টফোনে চার্জ হতে সময় লাগে ২০ মিনিট। রিয়েলমিও একই ক্ষমতাসম্পন্ন চার্জার এনেছে। এ চার্জারের চার্জিং সময়ও প্রায় একই।
