আমাকে বহিষ্কারের কথা আইভী আগেই জানত : তৈমূর

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০২:৫৮ এএম

আমাকে দল থেকে বহিষ্কার করা হবে তা মেয়র সেলিনা হায়াৎ আইভী আগেই জানত বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক আহ্বায়ক তৈমূর আলম খন্দকার।

গতকাল শনিবার সন্ধ্যায় ‘ইভিএম মেশিনে ভোট, জাতির জন্য অশনিসংকেত’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তৈমূর আলম বলেন, ‘জাহাঙ্গীর কমিশনারের সঙ্গে আমার গভীর সম্পর্ক। তিনি মেয়রের আত্মীয়। জাহাঙ্গীর কমিশনারের স্ত্রী আমাকে নির্বাচনের চার দিন আগে বলেছিলেন আপনাকে বসিয়ে দেওয়া হবে, কথাটি তিনি মেয়রের বাড়ি থেকে শুনেছিলেন। আমার মাথায় ধরে না আমার নেত্রী আমাকে বসিয়ে দিবেন, তারা কীভাবে জানেন? কালু ভাই আমাকে নির্বাচনের ১০ দিন আগে একই কথা বলেন। তাকে জিজ্ঞেস করলে তিনিও বললেন আইভীর কাছ থেকে জেনেছেন। আমরা দল করি, আমরা জানার আগে মেয়র কীভাবে জানেন?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত