চাকরি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১১:০৮ পিএম

বাংলাদেশ ব্যাংক

পদ ও যোগ্যতা : রূপালি ব্যাংক লিমিটেডের জন্য সিনিয়র অফিসার (অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার) ৫ জন। কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর অথবা কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসএসসি বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ২টিতে ১ম বিভাগ/শ্রেণি বা সমমান ফল থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জন্য অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার ২ জন।

কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর অথবা কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায়

তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জন্য ডেটা কন্ট্রোল সুপারভাইজার ১ জন। ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ১ জন। সমকাজে ৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

২৫ মার্চ ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। একই তারিখে ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট পদের প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৮ বছর এবং সিনিয়র অফিসার (চিকিৎসক) পদের প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর।

বাংলাদেশ ব্যাংকের এই (https://erecruitment.bb.org.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২২ রাত ১১টা ৫৯ পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ ব্যাংক, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৩১ ডিসেম্বর ২০২২, পৃষ্ঠা ৯

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

পদ ও যোগ্যতা : উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) ১ জন। বাণিজ্য বিভাগে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি পাস। প্রথম শ্রেণির পদে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা। ১৩ জানুয়ারি ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৪০ বছর।

বেতনক্রম : ৪৩০০০-৬৯৮৫০ টাকা।

নিয়োগ বিজ্ঞপ্তিসহ অন্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বোর্ডের www.bteb.gov.bd) এই ওয়েবসাইটে।

(http://bteb.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ১২ ফেব্রুয়ারি ২০২১ বিকেল ৫টা পর্যন্ত।

যোগাযোগ : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ৮/ সি শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৩ জানুয়ারি ২০২২, পৃষ্ঠা ৬

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত