ভাসানচরের উদ্দেশে আরও ১২৮৭ রোহিঙ্গার যাত্রা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ০২:১৫ এএম

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে স্বেচ্ছায় আরও ১ হাজার ২৮৭ রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছেন। গতকাল রবিবার উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ২৮টি বাসে তারা ভাসানচরের উদ্দেশে রওনা দেন।

কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ সামছু-দৌজা বলেন, ‘উখিয়া থেকে রোহিঙ্গারা চট্টগ্রামে এসে রাতে বিএফ শাহীন কলেজ মাঠে অবস্থান করবেন। সেখান থেকে আগামীকাল (আজ সোমবার) দুপুর নাগাদ তারা ভাসানচরে পৌঁছাবেন বলে ধারণা করছি।’

ভাসানচরে অবস্থানরত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি (সিআইসি) জহিরুল ইসলাম জানান, ভাসানচরের উদ্দেশে দুই দফায় ১ হাজার ২৮৭ রোহিঙ্গা উখিয়া ছেড়েছেন। তারা পৌঁছানোর পর সবাইকে নিজ সেন্টারে তোলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি বলে জানান তিনি। গতকাল সকাল থেকেই কড়া নিরাপত্তায় রোহিঙ্গাদের উখিয়া ডিগ্রি কলেজ মাঠে হাজির করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে তাদের বাসে তুলে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত