করোনায় আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১৩৫০১

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ০৪:৪৪ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ৩১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০১ জন। শনাক্তের হার ২৮.৩৩ শতাংশ।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৩৯৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মোট ৪৫ হাজার ৩৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৮.৩৩ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩১ দশমিক ১০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ১৬ জনের। এ ছাড়া খুলনা বিভাগে ৫ জন, রংপুর ও ময়মনসিংহে ৩ জন করে, চট্টগ্রামে ২ জন এবং রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত