আবারও সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীর কোভিড- ১৯ এর পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। তবে উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
তিনি বাসায় আইসোলেশনে আসেন জানিয়ে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর আগে ২০২০ সালে নভেম্বরে পররাষ্ট্রমন্ত্রী প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তখন নাইজারে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে অংশ নেওয়া বাতিল করতে হয়ছিল মন্ত্রীকে।
