বাংলাদেশ সেনাবাহিনী
পদ ও যোগ্যতা : সৈনিক বিশেষ ট্রেড-২ (বিশেষ পেশা)। পেশাগুলো হলো কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়্যার (ইএন্ডবিআর), ব্যান্ডসম্যান (বাদক), কার্পেন্টার, পেইন্টার ডেকোরেটর (পিডি), পেইন্টার, টেইলার এবং কাটিং অ্যান্ড জয়েনিং (সিএন্ডজে)। ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বয়স ১৭-২০ বছর।
এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উর্ত্তীণ। পেইন্টার ডেকোরেটর (পিডি) এবং পেইন্টার পদের বেলায় বিজ্ঞানে এসএসসি বা সমমান পাস হতে হবে। বিশেষ যোগ্যতাগুলো হলো কুক পেশায় উন্নতমানের রান্নায় পারদর্শী হতে হবে।
ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়্যার (ইএন্ডবিআর) পেশায় বুট মেরামত ও সেলাই-এ পারদর্শী, টেইলার পেশায় সেলাইয়ের কাজে ৩ বছরের অভিজ্ঞতা, কার্পেন্টার এবং কাটিং অ্যান্ড জয়েনিং (সিএন্ডজে) পদের বেলায় কাঠমিস্ত্রির কাজে অভিজ্ঞ, পেইন্টার ডেকোরেটর (পিডি), পেইন্টার পদে পেইন্টিং এর কাজে পারদর্শী এবং ব্যান্ডসম্যান (বাদক) পদের বেলায় বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র চালনার কাজে পারদর্শী।
অবিবাহিত এবং জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক এবং পুরুষ ও মহিলা। সাঁতার জানা আবশ্যক। শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর বেলায় উচ্চতা ১.৬৮ মিটার বা ৫ ফুট ৬ ইঞ্চি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বেলায় ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর বেলায় ১.৬০ মিটার বা ৫ ফুট ৩ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বেলায় ১.৫৬ মিটার বা ৫ ফুট ১ ইঞ্চি। ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ৪৯.৯০ কেজি বা ১১০ পাউন্ড এবং মহিলার ৪৭ কেজি বা ১০৪ পাউন্ড। বুকের মাপ পুরুষ প্রার্থীর বেলায় স্বাভাবিক ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি, প্রসারণে ০.৮১ মিটার বা ৩২ ইঞ্চি। মহিলা প্রার্থীর বেলায় স্বাভাবিক ০.৭১ মিটার বা ২৮ ইঞ্চি, প্রসারণে ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি। বেতনভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ সেনাবাহিনীর বেতনস্কেল অনুসারে।(http://joinbangladesharmy.army.mil.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৩ জানুয়ারি ২০২২ তারিখ থেকে। আবেদনের জমার শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২। আবেদনের সব দরকারি তথ্য জানা যাবে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট থেকে। যোগাযোগ : পরিচালক, পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, অ্যাডজুটেন্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৩ জানুয়ারি, পৃষ্ঠা ৫
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : অধ্যাপক ইটিই বিভাগে ১ জন। বেতনক্রম : ৫৬৫০০-৭৪৪০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের এই (www.ruet.edu. bd) ওয়েবসাইট এবং রেজিস্ট্রারের দপ্তরে। অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রার, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওয়েবসাইট : (www.ruet.edu.bd)
সূত্র : কালের কণ্ঠ, ২১ জানুয়ারি, পৃষ্ঠা ৯
গ্রন্থনা : আনিকা তাহসিন
